শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
ক্যাম্পাস

ইউআইইউ শিক্ষার্থীদের কর্মসূচি আপাতত স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ইউআইইউ শিক্ষার্থীদের কর্মসূচি আপাতত স্থগিত

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দেয়া নোটিশে অসন্তোষ প্রকাশ করেছেন। তারা বলেছেন, বহিষ্কারাদেশ প্রত্যাহারের নোটিশ বিভ্রান্তিকর এবং এতে তাদের দাবি পূর্ণভাবে প্রতিফলিত হয়নি। তবে আলোচনার সুযোগ তৈরি রাখতে রবিবারের (২২ জুন) কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে।

শনিবার (২১ জুন) রাতে এক বিবৃতিতে শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন ২৬ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ ‘শর্তসাপেক্ষে’ প্রত্যাহার করেছে, যা অযৌক্তিক ও বিভ্রান্তিকর। তারা জানান, কিছু শিক্ষার্থীকে চলমান সেমিস্টারসহ দুই সেমিস্টারের জন্য সাসপেন্ড করা হয়েছে, যা তাদের প্রধান দাবির পরিপন্থী।

তবে শিক্ষার্থীরা বলেন, রোববার প্রশাসনের সঙ্গে আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর সর্বোচ্চ চেষ্টা করা হবে। যৌক্তিক সমাধানে ব্যর্থ হলে সোমবার (২৩ জুন) থেকে আবারও কঠোর কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দেন তারা।

এর আগে, সন্ধ্যায় সংবাদ সম্মেলনে ৮টার মধ্যে বহিষ্কারাদেশ প্রত্যাহারের আলটিমেটাম দিয়েছিলেন আন্দোলনরত শিক্ষার্থীরা। ওই সময় ইউআইইউ’র জনসংযোগ পরিচালক জানান, সভায় সিদ্ধান্ত নিয়ে বহিষ্কারাদেশ শর্তসাপেক্ষে প্রত্যাহার করা হয়েছে। তবে শিক্ষার্থীরা তা পুরোপুরি মেনে নেননি।