শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে ইরান-ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে ইরান-ইসরায়েল

ইরানে সামরিক হামলার পরিকল্পনা অনুমোদন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তবে এ বিষয়ে তিনি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম। ট্রাম্প এমন আগ্রাসী সিদ্ধান্ত নিলেও যুদ্ধের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও হোয়াইট হাউজের সামনে। শান্তির আহবান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবও। ইরান–ইসরায়েল সংঘাত শুরুর সাতদিন পর এসে তিনি যুদ্ধবিরতির আহবান জানান উভয়পক্ষকে। তবে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা থেমে নেই। বৃহস্পতিবার সকালে জেরুজালেম ও তেল আবিবে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

জেরুজালেম পোস্ট জানিয়েছে, ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বীরশেবার সোরোকা হাসপাতালে আঘাত হানে। এদিকে, ইরানের আরাক হেভি ওয়াটার পারমাণবিক স্থাপনায় হামলার দাবি করেছে ইসরায়েল। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ইসরায়েলের সাথে সংঘাতের মধ্যে ইরান এখন পর্যন্ত মস্কোর কাছে কোনো সামরিক সহায়তা চায়নি।