শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
প্রবাস

কানাডায় নৌকাডুবিতে বাংলাদেশি পাইলট ও ব্যবসায়ীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কানাডায় নৌকাডুবিতে বাংলাদেশি পাইলট ও ব্যবসায়ীর মৃত্যু
সাইফুজ্জামান গুড্ডু ও আবদুল্লাহ হিল রাকিব

কানাডার অন্টারিও প্রদেশের একটি হ্রদে নৌকা ডুবে দুই বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, বাংলাদেশ বিমানের ক্যাপ্টেন সাইফুজ্জামান গুড্ডু এবং বিজিএমইএ’র সাবেক ভাইস প্রেসিডেন্ট ও টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ হিল রাকিব।

পারিবারিক সূত্র তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

স্থানীয় সময় রবিবার (৮ জুন) অন্টারিওর লিনজি শহরের কাওয়ার্থা হ্রদের পাশে অবস্থিত একটি কটেজে পারিবারিক ভ্রমণে গিয়েছিলেন তারা। সেখান থেকে বোটে করে হ্রদে ঘুরতে গেলে নৌকাটি উল্টে যায়।

কানাডার স্থানীয় অন্টারিও প্রাদেশিক পুলিশ (ওপিপি) জানায়, নৌকা উল্টে যাওয়ার পর তাদের উদ্ধারে মেরিন ইউনিট, ফায়ার সার্ভিস এবং এভিয়েশন টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে তাদে দুজনের মরদেহ উদ্ধার করা হয়।

দুই বন্ধুর এই আকস্মিক মৃত্যুতে বাংলাদেশি প্রবাসী কমিউনিটি ও দেশের ব্যবসায়ী মহলে শোকের ছায়া নেমে এসেছে।

উল্লেখ্য, আবদুল্লাহ হিল রাকিব বাংলাদেশের পোশাক খাতের একজন খ্যাতিমান উদ্যোক্তা ছিলেন। তিনি বিজিএমইএর পরিচালক, এফবিসিসিআইয়ের সদস্য এবং টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে, সাইফুজ্জামান গুড্ডু বাংলাদেশ বিমানের একজন অভিজ্ঞ ক্যাপ্টেন ছিলেন।