শিরোনাম
দীপ্ত নিউজ
সোশ‍্যাল ট্রেন্ড

আলোচনায় ১৪০০ কেজির ‘কালো মানিক’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আলোচনায় ১৪০০ কেজির ‘কালো মানিক’

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ঈদুল আজহা উপহার হিসাবে ফ্রিজিয়ান জাতের একটি ষাঁড় দিতে চান পটুয়াখালী জেলার আলোচিত কৃষক সোহাগ মৃধা।

বৃহস্পতিবার (৫ জুন) সকাল ১০টায় মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালি বাজার থেকে সুসজ্জিত গাড়ি বহরসহ ষাঁড় নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন তিনি।

প্রায় ৩৫ মণ ওজন, ১০ ফুট দৈর্ঘ্য ও ৫ ফুট ৪ ইঞ্চি উচ্চতার বিশাল আকৃতির এই ষাঁড়টির নাম ‘কালো মানিক’।

বেগম জিয়াকে ষাঁড় উপহার দেওয়ার খবর ছড়িয়ে পড়তেই সোহাগ মৃধার বাড়িতে ভিড় করেন শত শত উৎসুক মানুষ।

উল্লেখ্য, ২০১৮ সালের শেষের দিকে চৈতা বাজার থেকে মাত্র ১ লাখ ৩৭ হাজার টাকায় একটি গাভি কিনে যাত্রা শুরু করেন মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রামের কৃষক সোহাগ মৃধা। সপ্তাহ না যেতেই গাভিটি জন্ম দেয় একটি বাছুরের, সেই বাছুরই আজকের ‘কালো মানিক’।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।