দীপ্ত নিউজ
বাংলাদেশ

২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে টোল আদায় ২ কোটি ৭৫ লাখ টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে টোল আদায় ২ কোটি ৭৫ লাখ টাকা

মুসলিম বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। ঈদুল আজহা বাকি আর মাত্র কয়েকদিন। ঈদের আনন্দ পরিবার ও প্রিয়জনদের সঙ্গে ভাগাভাগি করে নিতে ঘরমুখো হচ্ছে মানুষ। এতে ঢাকা–টাঙ্গাইল–যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে।

গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৩০ হাজার ১৬৭টি যানবাহন পারাপার হয়েছে আর ২ কোটি ৭৫ লাখ ৪৫ হাজার ৪০০ টাকা টোল আদায় করেছে সেতু কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৩ জুন) যমুনা সেতু সাইট অফিস নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল এ বিষয়টি নিশ্চিত করেছেন।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, রবিবার (১ জুন) রাত ১২টা থেকে সোমবার (২ জুন) রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩০ হাজার ১৬৭টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ১৫ হাজার ৩৯৮টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৩৭ লাখ ১৩ হাজার টাকা। অপরদিকে, ঢাকাগামী ১৪ হাজার ৭৬৯ টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৩৮ লাখ ৩২ হাজার ৪০০ টাকা।

যমুনা সেতু নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বলেন, মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও নেই যানজট। যানজট নিরসনে যমুনা সেতু পূর্ব ও পশ্চিম উভয় অংশে ৯টি করে ১৮টি টোল বুথ স্থাপনসহ মোটরসাইকেলের জন্য ৪টি বুথ স্থাপন করা হয়েছে।

 

এসএ