দীপ্ত নিউজ
বাংলাদেশ

স্ত্রীসহ ব্যারিস্টার সুমনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
স্ত্রীসহ ব্যারিস্টার সুমনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

হবিগঞ্জ–০৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক ওরফে ব্যারিস্টার সুমনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সোমবার (২৬ মে) ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদক জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

নিষেধাজ্ঞা পাওয়া অন্য ব্যক্তি হলেন– ব্যারিস্টার সুমনের স্ত্রী ছাম্মী আক্তার।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন সংস্থার উপপরিচালক এ কে এম মাহবুবুর রহমান।

আবেদনে বলা হয়, ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। গোপন ও বিশ্বস্ত সূত্রে জানা যায়, ব্যারিস্টার সুমন দেশ ছেড়ে পলায়ন করে তাদের স্থাবর–অস্থাবর সম্পদ হস্তান্তর করার চেষ্টা করছেন মর্মে অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়। তিনি বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সম্ভবনা রয়েছে। তার বিদেশ গমণ নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন।

উল্লেখ্র, ২০২৪ সালের ২১ অক্টোবর মধ্যরাতে রাজধানী মিরপুর–৬ থেকে ব্যারিস্টার সুমন‘কে গ্রেপ্তার করা হয়।

 

এসএ