শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
তথ‍্য ও প্রযুক্তি

বাংলাদেশে ইয়াদিয়া ইলেকট্রিক স্কুটার আনল রানার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাংলাদেশে ইয়াদিয়া ইলেকট্রিক স্কুটার আনল রানার

পরিবেশবান্ধব এবং আধুনিক প্রযুক্তিনির্ভর স্কুটার নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু করল আন্তর্জাতিক ইলেকট্রিক স্কুটার ব্র্যান্ড ‘ইয়াদিয়া’। রানার অটোমোবাইলস পিএলসি আনুষ্ঠানিকভাবে দেশের বাজারে ব্র্যান্ডটির একাধিক মডেল উন্মোচন করেছে।

রবিবার (২৫ মে) রাজধানীর বাংলাদেশ–চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে (বিসিএফসিসি) এক অনুষ্ঠানের মাধ্যমে ‘ইয়াদিয়া’র টি–ফাইভ, এম–সিক্স, রুইবিন, জি ওয়ান ফিফটি–পি মডেলের পাশাপাশি আরও দুটি নতুন স্কুটার মডেল উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে আগত অতিথি ও ক্রেতারা সরাসরি স্কুটারগুলোর টেস্ট রাইডে অংশগ্রহণ করে এবং প্রযুক্তিগত ফিচার সম্পর্কে ধারণা নেন। তারা ইয়াদিয়া স্কুটারের আধুনিকতা, পরিবেশবান্ধব বৈশিষ্ট্য এবং স্বল্প ব্যয়ের প্রশংসা করেন।

রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান বলেন, ‘ক্রেতাদের সন্তুষ্টিকে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিই। গুণগত মান ও উন্নত বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।‘

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রানার গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসাইন, গ্রুপ এমডি নজরুল মু. ইস., এফসিএ, চিফ বিজনেস অফিসার আবু হানিফ, এবং ইয়াদিয়ার জেনারেল ম্যানেজার অব গ্লোবাল সেলস মি. হু, সহ রানার অটোমোবাইলস পিএলসি–এর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রানার কর্তৃপক্ষ জানিয়েছে, পরিবেশবান্ধব যানবাহনের প্রসারে তারা ভবিষ্যতেও আরও উদ্ভাবনী মডেল বাজারে নিয়ে আসবে।