সরকার গায়ের জোরে ইশরাককে মেয়র হতে দিচ্ছে না: রিজভী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

সরকার গায়ের জোরে ইশরাক‘কে মেয়র হিসেবে শপথ নিতে দিচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (২০ মে) দুপুরে রাজধানী খিলক্ষেত এলাকায় জুলাই গণ–অভ্যুত্থানে আহত স্বেচ্ছাসেবক দলের কর্মী রাকিবুল হাসানকে দেখতে গিয়ে সেখানে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নে তিনি এই অভিযোগ করেন।

রিজভী বলেন, আদালতের রায় ঘোষণার পরও ইশরাককে শপথ নিতে দেওয়া হচ্ছে না। আদালতের রায়ে চট্টগ্রামে শাহাদাত হোসেন মেয়র হতে পারলে ইশরাক কী দোষ করেছেন। অর্থাৎ সরকার গায়ের জোরে ইশরাককে মেয়র হতে দিচ্ছে না।

বিএনপি এই নেতা আরও বলেন, ‘উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বয়স অনেক কম। হঠাৎ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব পেয়ে গেছেন। এ জন্য তাঁর কথাবার্তায় ভারসাম্যহীনতা রয়েছে।’

তিনি বলেন, ‘২০২৪–এর গণ–অভ্যুত্থানের প্রকৃত অপরাধীদের এখনো বিচারের মুখোমুখি করা হয়নি। অথচ অন্তর্বর্তী সরকার কাজের চেয়ে অকাজই বেশি করছে।’

সম্প্রতি পুলিশের ভূমিকা নিয়ে রিজভী বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যখন আবাসনের দাবিতে যমুনার সামনে যান, তখন তাদের অসম্মান করা হয়, পুলিশকে লেলিয়ে দেওয়া হয়। অথচ শেখ হাসিনাও পুলিশ দিয়ে নির্যাতন করতেন।

এ সময় ‘আমরা বিএনপি পরিবারের’ আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা আশরাফ উদ্দিন বকুল, মো. আবুল কাশেম, মোস্তফা–ই–জামান সেলিম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন প্রমুখ।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More