শিরোনাম
দীপ্ত নিউজ
ক্রিকেট

টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন রোহিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন রোহিত

টেস্ট ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন রোহিত শর্মা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এ তথ্য জানান তিনি।

তবে ওয়ানডে খেলে যাবেন রোহিত। ৫০ ওভারের ফরম্যাটের অধিনায়কও তিনি। এর আগে টি–২০ বিশ্বকাপ জয়ের পর সংক্ষিপ্ত সংস্করণকে বিদায় বলেছেন তিনি।

রোহিত বিবৃতিতে বলেন, ‘আমি টেস্ট ক্রিকেটকে বিদায় জানাচ্ছি। সাদা জার্সিতে দেশকে প্রতিনিধিত্ব করা ছিল অসাধারণ সম্মানের। এতো বছর ধরে আমাকে ভালোবাসায় ও সমর্থন দিয়ে যাওয়ায় ধন্যবাদ। আমি ভারতের হয়ে ওয়ানডে খেলে যাবো।’

দেশের জার্সিতে ​৬৭ ম্যাচ খেলেছেন রোহিত। ১২ সেঞ্চুরিতে ৪৩০১ রান করেছেন। দেশকে নেতৃত্ব দিয়েছেন ২৪ টেস্টে। ২০২২ সালে বিরাট কোহলি তিন ফরম্যাটের নেতৃত্ব ছাড়লে অধিনায়ক হন রোহিত।_

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।