
প্যারোলে মুক্তি চেয়ে ডা. দীপু মনির আবেদন

জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে আটক সাবেক মন্ত্রী ডা. দীপু মনি প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করেছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।
বুধবার (৩০) এ বিষয়ে শুনানি শেষে দীপু মনিকে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে আবেদন করতে বলেছেন ট্রাইব্যুনাল।
জানা গেছে, হাসপাতালে চিকিৎসাধীন স্বামীর সেবার জন্য পাশে থাকতে প্যারোলে মুক্তির আবেদন করেছিলেন দীপু মনি।
গত ১ আগস্ট সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনিকে গ্রেপ্তার করে পুলিশ। ওইদিন সন্ধ্যায় রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
রাত ৮টার দিকে দীপু মনিকে গ্রেপ্তারের তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পরে ডিএমপির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, দীপু মনিকে ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে। তাকে মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
দীপু মনি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি এর আগে আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্র ও শিক্ষামন্ত্রী ছিলেন।
আল








