শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

কানাডায় জাতীয় নির্বাচনে জয় পেল ক্ষমতাসীন লিবারেল পার্টি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কানাডায় জাতীয় নির্বাচনে জয় পেল ক্ষমতাসীন লিবারেল পার্টি

কানাডার জাতীয় নির্বাচনে জয় পেয়েছে দেশটির ক্ষমতাসীন লিবারেল পার্টি ফলে দেশটি প্রধানমন্ত্রী মার্ক কার্নি। সোমবার (২৮ এপ্রিল) জাতীয় নির্বাচনের ভোট অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৯ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ও দেশটিকে অঙ্গরাজ্য করার ঘোষণার মধ্যে দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ ঘোষণাকে ঘিয়ে আলেচিত জাতীয় নির্বাচনে দেশটির ক্ষমতাসীন লিবারেল পার্টি জয় পেয়েছে ।

সোমবার গভীর রাতে কানাডার জাতীয় সম্প্রচারমাধ্যম সিবিসি ও সিটিভি নিউজ জানায়, ৩৪৩ সদস্যের পার্লামেন্টে সবচেয়ে বেশি আসন পেয়ে লিবারেল পার্টি আবারও সরকার গঠন করতে যাচ্ছে।

তবে মার্ক কার্নি পূর্ণসংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পেরেছেন কিনা তা এখনো নিশ্চিত নয়। যদি সংখ্যাগরিষ্ঠতা না আসে, তাহলে তাকে সরকার গঠনে কোনো ছোট দলের সমর্থনের ওপর নির্ভর করতে হতে পারে।

অর্থনীতিবিদ থেকে রাজনীতিতে আসা কার্নি নির্বাচনী প্রচারে নিজেকে ট্রাম্প প্রশাসনের হুমকির বিরুদ্ধে কানাডার স্বার্থরক্ষার একজন শক্ত নেতা হিসেবে উপস্থাপন করেছিলেন। বাণিজ্যচুক্তি, শুল্ক আরোপ এবং সীমান্ত নিরাপত্তা নিয়ে ট্রাম্প প্রশাসনের কড়া অবস্থানের ফলে এবারের নির্বাচন ছিল কানাডার জন্য এক জটিল চ্যালেঞ্জ।

এর আগে ডিসেম্বরে কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে এক বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হওয়ার প্রস্তাব দেন।

ট্রুডো বলেন, বাণিজ্য ও অভিবাসন ইস্যুতে ট্রাম্পের সিদ্ধান্তে কানাডার অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। তার এমন কথার জবাবে ট্রাম্প এ প্রস্তাব দেন।

ইএ/এজে/দীপ্ত সংবাদ