ঢাকা সিটি কলেজ বন্ধ ঘোষণা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

সংঘর্ষ ও সহিংসতা এড়াতে বুধ এবং বৃহস্পতিবার (২৩–২৪ এপ্রিল) ঢাকা সিটি কলেজ বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল ৩টা ২৪ মিনিটে কলেজটির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এফ. এম. মোবারক হোসাইন এ ঘোষণা দেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে অধ্যক্ষ বলেন, কোনো ধরনের সংঘাতে না জড়িয়ে পুরো বিষয়টি এখন আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ছেড়ে দিতে হবে। সিটি কলেজের অবকাঠামোগত যে ক্ষতি হয়েছে তার জন্য প্রশাসনের কাছে আমরা বিচার দিয়েছি। তারাই আমাদের ক্ষতিপূরণ নিশ্চিত করবেন। পরবর্তী সময়ে যেন কোনো ধরনের সংঘাতময় পরিস্থিতি তৈরি না হয় সেজন্য আগামীকাল এবং পরদিন কলেজ বন্ধ থাকবে।

এর আগে, রাজধানীর ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজ শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের জেরে রণক্ষেত্রে পরিণত হয় সায়েন্সল্যাবরেটরি এলাকা। সংঘর্ষ থামাতে এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে। এসময় শিক্ষার্থী ও পুলিশসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More