শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

রাশিয়ায় পশ্চিমা কোম্পানিগুলোর শূন্যস্থান পূরণ করছে চীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
রাশিয়ায় পশ্চিমা কোম্পানিগুলোর শূন্যস্থান পূরণ করছে চীন
ছবি: সংগৃহীত

চীনা কোম্পানিগুলো এখন ক্রমশ দখল করে নিচ্ছে রাশিয়ার বাজার। পশ্চিমা কোম্পানিগুলো রাশিয়া থেকে ব্যবসা তুলে নেয়ায় বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে চীন। ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়া–চীন সম্পর্ক ইতিহাসের যে কোনো সময়ের থেকে দারুণ অবস্থানে পৌঁছে গেছে।

এক হাজারেরও বেশি পশ্চিমা কোম্পানি রাশিয়া থেকে ব্যবসা গুটিয়ে নিয়েছে। পশ্চিমাদের নিষেধাজ্ঞার পরেও চীন–রাশিয়ার সীমাহীন বন্ধুত্বের একটি সমঝোতাতেও সই করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। রাজনৈতিক ও বাণিজ্যিক উভয় দিক থেকেই দেশ দুটি এখন একে অপরের বন্ধু।

পশ্চিমা দেশগুলো যখন রুশ জ্বালানির উপরে একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে চলেছে তখন চীনের কাছে বিক্রি বাড়িয়ে ক্ষতি পুষিয়ে নিচ্ছে রাশিয়া। এ ক্ষেত্রে রাশিয়া ও চীন উভয়ই লাভবান হচ্ছে।

রাশিয়ার বাজারে আগে পশ্চিমাদের আধিপত্য থাকলেও নিষেধাজ্ঞার পর চীনা প্রযুক্তি কোম্পানিগুলো এখন ক্রমশ দখল করে নিচ্ছে সেই বাজার। যার ফলে দুই দেশের বাৎসরিক বাণিজ্য এখন ২০ হাজার কোটি ডলারের কাছাকাছি গিয়ে দাঁড়িয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্য মতে রাশিয়া কম্পিউটার, মুঠোফোন ও গাড়ি আমদানি করছে চীন থেকে । রাশিয়া ও চীনের মধ্যকার এ অর্থনৈতিক সম্পর্ক জোরদার নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বেইজিংয়ে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ইগোর মোরগুলভ।

চীনের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, দুই দেশের সম্পর্ক যেভাবে ঝড়ের গতিতে বাড়ছে সেটা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

অনু/দীপ্ত সংবাদ