রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি সফরে রাশিয়া ও ক্রোয়েশিয়া গেলেন সেনাপ্রধান

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

সরকারি সফরে রাশিয়া ও ক্রোয়েশিয়া গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারউজজামান।

রবিবার (৬ এপ্রিল) প্রথমে রাশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন সেনাপ্রধান। চারদিনের রাশিয়া সফর শেষে আগামী ১০ এপ্রিল তিনি ক্রোয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন।

বাংলাদেশ সেনাবাহিনী ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাশিয়া সফর শেষে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারউজজামান আগামী ১০ এপ্রিল ক্রোয়েশিয়ায় যাবেন। সরকারি এই সফরকালে তিনি রাশিয়া ও ক্রোয়েশিয়ার সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক বাহিনীর সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সেনাবাহিনী প্রধান রাশিয়া ও ক্রোয়েশিয়ার বিভিন্ন সামরিক স্থাপনা এবং সমরাস্ত্র উৎপাদন কারখানা পরিদর্শন করবেন।

উল্লেখ্য, সফর শেষে সেনাপ্রধান আগামী ১২ এপ্রিল দেশে ফিরে আসবেন।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More