শিরোনাম
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমকে সমর্থন করে না সরকার : তথ্য উপদেষ্টা ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড় ‘অর্ণব’ বাংলাদেশ থেকে কতদূর, গতিবেগ কত? জানাল অধিদপ্তর বিশ্ববাজারে বাংলাদেশি বিউটি পণ্যের সম্ভাবনা দেখছেন কোরীয় বিশেষজ্ঞ ড. কিম এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন ঢাকা ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ বিপর্যয় ঘূর্ণিঝড় ‘অর্ণব’: দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত আইনজীবী তালিকাভুক্তির ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

শোলাকিয়া ঈদগাহ: আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি মোতায়েন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
শোলাকিয়া ঈদগাহ: আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি মোতায়েন

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ মাঠে‘র আইনশৃঙ্খলা রক্ষায় ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

রবিবার (৩০ মার্চ) বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ঈদগাহ ময়দান ব্যবস্থাপনা কমিটি সভাপতি ও জেলা প্রশাসক ফৌজিয়া খান বলেন, শোলাকিয়া ঈদগাহ মাঠের সকল প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। এবারও ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টায়। ।

তিনি আরও বলেন, ঈদের জামাতে মাস্ক, টুপি ও জায়নামাজ ছাড়া অন্য কিছু সঙ্গে নিয়ে প্রবেশ করতে পারবেন না মুসল্লিরা। ঈদুল ফিতরের দিন শোলাকিয়ায় ঈদের জামাতে মুসল্লিদের যাতায়াত সুবিধার্থে শোলাকিয়া এক্সপ্রেস নামে দুটি স্পেশাল ট্রেন ভৈরব–কিশোরগঞ্জ ও ময়মনসিংহ–কিশোরগঞ্জ আসা যাওয়া করবে।

উল্লেখ্য, দেশের সর্ববৃহৎ ঈদুল ফিতরের ১৯৮তম জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ মাঠে।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।