শিরোনাম
রাজশাহীর আদালতে ৭১ হাজার মামলা; বিচারক সংকটে বাড়ছে জট আজ সেই ভয়াল ১২ নভেম্বর: ৫৬ বছর পরও শুকায়নি ক্ষত কাদা ছোড়া বন্ধ করুন, নুসরাত আমাদের জুলাইয়ের কন্যা: আবিদুল ইসলাম বাড়িতে আগুন দিয়ে আমাকে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম কার্বন ক্রেডিট: সবুজ অর্থনীতির নতুন দুয়ার বাড়িঘরে আগুন দিয়ে রাজনীতিতে ফেরা যায় না: তাসনিম জারা কপ-৩১ সম্মেলনবাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ৮২ মাসে ৪৫ হাজারের বেশি প্রাণহানি: আরএসএফ রমজানে ৫২০ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি, সুবিধা পাবেন ৪০ লাখ মানুষ নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলা, পরিবারের সদস্যরা আহত
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

খাগড়াছড়িতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
খাগড়াছড়িতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ প্রসিত গ্রুপের এক কর্মী নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় এক তরুণী আহত হয়েছেন।

বুধবার (১৯ মার্চ) সকাল ৭টার দিকে মাটিরাঙ্গার তাইন্দং হেডম্যান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে

নিহত অস্তিন ত্রিপুরা একই এলাকার বাসনা ত্রিপুরার ছেলে। এ ছাড়া এ ঘটনায় নিহতের বোন তারাপতি ত্রিপুরা আহত হয়েছেন।

ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা ঘটনার জন্য জনসংহতি সমিতিকে (সন্তু গ্রুপ) দায়ী করেছেন।তিনি অভিযোগ করেন, ওই এলাকায় ইউপিডিএফের একটি সাংগঠনিক দল অবস্থান করছিল। আগে থেকে ওঁৎ পেতে থাকা জনসংহতির সন্ত্রাসীরা তাদের ওপর গুলি করে পালিয়ে যান। গুলিতে অস্তিন ত্রিপুরা নামে তাদের এক কর্মী নিহত হয়েছেন।

তবে এ ব্যাপারে জনসংহতি সমিতির কারো বক্তব্য পাওয়া যায়নি।

মাটিরাঙ্গা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবু হেনা মোহাম্মদ মোস্তফা রেজা জানান, ‘এমন ঘটনার খবর শুনেছি। তবে ঘটনাস্থল দুর্গম হওয়ায় ঘটনার সত্যতা কিংবা হতাহতের পরিচয় এখনো নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।’