শিরোনাম
দীপ্ত নিউজ
খেলা

আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচে একাদশে জায়গা পাননি মেসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচে একাদশে জায়গা পাননি মেসি

বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ে এবং ব্রাজিলের বিপক্ষে ম্যাচের জন্য লিওনেল মেসিকে ছাড়াই ২৬ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা।

ইন্টার মিয়ামির হয়ে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে খেলার সময় চোট পান এলএম–টেন। তিনি ছাড়াও প্রাথমিক দলে থাকা আরও ৬ ফুটবলার মূল স্কোয়াডে নেই। এই তালিকায় আছেন গঞ্জালো মন্তিয়েল, ফ্রান্সিসকো ওর্তেগা, জিওভানি সেলসো, আলেহান্দ্রো গারনাচো, ক্লদিও এচেভেরি এবং পাওলো দিবালা।

আগামী শনিবার উরুগুয়ের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায়। পরের ম্যাচে ২৬ মার্চ আকাশি–নীলদের প্রতিপক্ষ ব্রাজিল। এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৬টায়।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।