শিরোনাম
মৃত্যুর সাড়ে সাত মাস পর ককটেল বিস্ফোরণ মামলার আসামী বীর মুক্তিযোদ্ধা ‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’, ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি ছোট ভাইয়ের মৃত্যুর শোকে ১৮ ঘণ্টা পর মারা গেলেন বড় ভাইও ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম, ভরি কত? রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প-পুতিন-জিনপিং
দীপ্ত নিউজ
বাংলাদেশ

গণহত্যার বিচারের মধ্যদিয়ে আ. লীগের রাজনৈতিক ফয়সালা হবে: নাহিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
গণহত্যার বিচারের মধ্যদিয়ে আ. লীগের রাজনৈতিক ফয়সালা হবে: নাহিদ

জুলাই গণহত্যার বিচারের মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

মঙ্গলবার (১১ মার্চ) হোটেল ইন্টারকন্টিনেন্টালের রুপসী বাংলা গ্র্যান্ড বলরুমে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

তিনি ইসলাম বলেন, জাতীয় ঐক্য ছাড়া ফ্যাসিবাদ বিলুপ্ত করা সম্ভব নয়। দেশবিরোধীরা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। দেশের বিপদ এখনো কাটেনি। গণহত্যার বিচারের মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা করতে হবে।

নাহিদ আরও বলেন, জুলাই চার্টারের মধ্য দিয়ে সংস্কার ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে হবে। জুলাই আকাঙ্ক্ষা ধারণ করে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে।

নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি জরুরি উল্লেখ করে নাহিদ বলেন, বাংলাদেশ বিরোধী শক্তিরা এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে।

ইফতারে এনসিপি কেন্দ্রীয় নেতারা, বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান, বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, নাগরিক ঐক্যে সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক, ছাত্রদল সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ইসলামি দলগুলোর নেতারা উপস্থিত ছিলেন।

 

এসএ