শিরোনাম
পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অ্যাম্বুলেন্স থামতেই কান্নার রোল, নওগাঁর ৫ প্রবাসীকে শেষ বিদায় সঙ্গী খুঁজতে সিঙ্গেলদের সরকারি খরচে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ ৫২ বছর বয়সে এইচএসসি পাস, শেফালী বেগমের অদম্য পথচলা সৌদি রুটে ১৬৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী ৪ নভেম্বর থেকে সারা দেশে গ্যাস সরবরাহ কমবে দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১,৪২১ বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২৯
দীপ্ত নিউজ
ফিচার

ইফতারে চিনির শরবত পান করা নিয়ে যা বলছেন চিকিৎসক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ইফতারে চিনির শরবত পান করা নিয়ে যা বলছেন চিকিৎসক

 

সারাদিন রোজা থাকার পর সন্ধ্যায় ইফতারে সবাই এমন কিছু খাবার খেতে চান, যা তাৎক্ষণিক শক্তি সরবরাহ করবে শরীরে। এ জন্য ইফতারে বিভিন্ন স্বাস্থ্যকর খাবার রাখা হয়।

একই সঙ্গে তৃষ্ণা মেটানোর জন্য রাখা হয় রকমারি শরবত। এর মধ্যে অন্যতম ও সহজলভ্য হচ্ছে চিনির শরবত। এটি খাওয়ার পর তৃপ্তি অনুভূত হলেও পুষ্টিবিদরা বলছেন, খালি পেটে চিনিযুক্ত শরবত খাওয়া মোটেও ভালো নয়।

আমেরিকান স্বাস্থ্য বিষয়ক ওয়েব সাইট হেলথলাইনের প্রতিবেদন থেকে জানা যায়, শরবতের চিনি থেকে যে গ্লুকোজ পাওয়া যায়, সেটি স্বাস্থ্যসম্মত নয়।

বিজ্ঞান বলছে, চিনিযুক্ত যে কোনো খাবার গ্রহণের পর তা দ্রুত ভেঙে গিয়ে গ্লুকোজে পরিণত হয়। যা রক্তে গ্লুকোজের মাত্রা হুট করে বাড়িয়ে দেয়।

ফলে অল্প সময়ের ব্যবধানেই শরীরের বিভিন্ন স্থানে জমতে শুরু করে গ্লকোজ। যা শরীরে চর্বি ও মেদ তৈরি করে।

শুধু তাই নয়, বাড়তি ক্যালরি গ্রহণের পাশাপাশি শরীরে ওজনও বাড়িয়ে তোলে চিনিযুক্ত শরবত। তাই চিনিযুক্ত যে কোনো বয়সের জন্যই ঝুঁকিপূর্ণ।

তাহলে ইফতারে কি শরবত খাবেন না? অবশ্যই খাবেন। তবে সে শরবত হতে হবে চিনি মুক্ত। স্বাদে যেন বিস্বাদ না হয় সেজন্য প্রাকৃতিকভাবে মিষ্টি এমন ফল শরবত তৈরির জন্য বেছে নিন।

মনে রাখবেন, স্বাদ বাড়ানোর জন্য শরবতে চিনি এবং লবণের ব্যবহার উভয়ই শরীরের জন্য ক্ষতিকারক।

 

আল