শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
ক্যাম্পাস

চ্যান্সেলর’স গোল্ড মেডেল পেলেন বখতিয়ার কামাল মজুমদার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চ্যান্সেলর’স গোল্ড মেডেল পেলেন বখতিয়ার কামাল মজুমদার

ইউনিভার্সিটি অব স্কলার্সের এমবিএ নবম ব্যাচের শিক্ষার্থী বখতিয়ার কামাল মজুমদার কৃতি ও মেধাবী ছাত্রের স্বীকৃতিস্বরূপ চ্যান্সেলর গোল্ড মেডেল লাভ করেছেন।
ঢাকা ক্যান্টনমেন্টের সেনা প্রাঙ্গণে সম্প্রতি এক জমকালো আয়োজনে ইউনিভার্সিটি অব স্কলার্সের সমাবর্তন অনুষ্ঠানে তাকে এ মেডেল প্রদান করা হয়।
সমাবর্তনে মোট দুই হাজারের বেশি শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ২১ টি ব্যাচের মোট ৩৫ জন শিক্ষার্থীকে তাঁদের অসাধারণ একাডেমিক পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ চ্যান্সেলর’স গোল্ড মেডেল প্রদান করা হয়।
সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে অ্যাওয়ার্ড ও ডিগ্রি তুলে দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং ইউনিভার্সিটি অফ স্কলার্সের উপাচার্য অধ্যাপক এনামুল বাশার। বিশেষ অতিথির বক্তব্য দেন ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরী।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার শিক্ষা মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম, অস্ট্রেলিয়ার চার্লস ডারউইন ইউনিভার্সিটির অধ্যাপক ড. সামি আজম, ইউনিভার্সিটি অফ স্কলার্সের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অ্যাডমিরাল মুহাম্মদ ফরিদ হাবিব (অব.), ইউনিভার্সিটি অফ স্কলার্সের ছাত্র উপদেষ্টা সিনিয়র সহকারী অধ্যাপক এইচ এম আতিফ ওয়াফিক প্রমুখ।
সমাবর্তন অনুষ্ঠানে ইউনিভার্সিটির ফ্যাকাল্টি মেম্বার্স, গ্র্যাজুয়েট শিক্ষার্থী ছাড়াও উপস্থিত ছিলেন কর্পোরেট অঙ্গনের শতাধিক ব্যক্তি ।