স্বামীকে হত্যার পর বুকে ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রীর আত্মহত্যা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

স্বামীকে শ্বাসরোধ করে হত্যার পর বুকের ওপর “সরি জান আই লাভ ইউ” সহ সাদা কাগজে কয়েকটি চিরকুট লিখে আত্মহত্যা করেছে স্ত্রী।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ভোররাতে সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে এক ভাড়াটিয়া বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন– কলারোয়া থানার কাশিয়াডাঙ্গা গ্রামের মৃত আব্দুল মাজেদ মোল্লার ছেলে আবুল কালাম আজাদ (৪৫) ও তার দ্বিতীয় স্ত্রী নাজমিন (৩০)।

পারিবারিক দ্বন্দ্বের জেরে দ্বিতীয় স্ত্রী নাজমিন প্রথমে স্বামী আবুল কালাম আজাদকে শ্বাসরোধ করে হত্যা করেন। এরপর তার বুকের ওপর কলম দিয়ে লিখেন, ‘সরি জান, আই লাভ ইউ’। পরে নিজেও ফাঁস নিয়ে আত্মহত্যা করেন।

চিরকুটে লেখা ছিল– আমি সব কিছু শেষ করে দিলাম। আমি ২টা ৩১ মিনিটে মারছি, এবার আমিও মরছি। একা হলেও বাঁচব না, কারণ শারমিন ও তার পরিবার আমাকে শেষ করে দেবে। তাই আমরা দুইজন মরে গেলাম। এবার তোমরা সংসার কর ভালো করে। আর কেউ বিরক্ত করবে না। আমার ছেলে কষ্ট পাবে, তারপরও কালামের জন্য আমি সবাইকে কষ্ট দিলাম। তবুও সে আমাকে কষ্ট দিল, শয়তান একটা।’

স্থানীয়রা জানান, আবুল কালাম আজাদের দুই স্ত্রী ছিলো। তবে বড় স্ত্রী শারমিনের সঙ্গে তার সুসম্পর্ক ছিল না। ছোট স্ত্রী নাজমিন একসঙ্গে বসবাসের দাবি জানিয়ে বড় বউ শারমিনকে ফোন করেন, কিন্তু শারমিন রাজি না হওয়ায় ক্ষোভ থেকেই এ ঘটনা ঘটান বলে ধারণা করা হচ্ছে।

সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে তদন্ত চলছে ধারণা করছি পারিবারিক দ্বন্দ্বের জেরে এমন ঘটনা ঘটেছে।

ইএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More