শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ফের সংঘর্ষে জড়ালো আজারবাইজান-আর্মেনিয়া, নিহত পাঁচ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ফের সংঘর্ষে জড়ালো আজারবাইজান-আর্মেনিয়া, নিহত পাঁচ
ফের উত্তেজনায় আজারবাইজান-আর্মেনিয়া

আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যকার দ্বান্দ্বিক ছিটমহল নাগোর্নো–কারাবাখে সহিংসতার ঘটনায় ৫ জন নিহত হয়েছে। স্থানীয় সময় রোববার (৫ মার্চ) আজারবাইজানের সেনাবাহিনী এবং আর্মেনীয় অধিবাসীদের মধ্যে গোলাগুলিতে এই নিহতের ঘটনা ঘটে। খবর আল–জাজিরার।

আর্মেনিয়া জানিয়েছে, তাদের তিন পুলিশ অফিসার নিহত হয়েছেন। অন্যদিকে আজারবাইজানের দাবি, তাদের দুই সেনা মারা গেছেন।

আজারবাইজানের দাবি, সীমান্ত অঞ্চলে তারা একটি আর্মেনিয়ার গাড়ি ধাওয়া করে। কারণ, তাদের সন্দেহ ছিল, ওই গাড়িতে করে বেআইনিভাবে অস্ত্র পাচার করা হচ্ছে। গাড়িটি থেকে আজারবাইজানের সেনার উপর গুলি করা হয়। আজারবাইজানও তার জবাব দেয়।

অন্যদিকে, আর্মেনিয়ার দাবি, সীমান্ত অঞ্চল দিয়ে তাদের পাসপোর্ট অফিসারদের একটি গাড়ি যাচ্ছিল। আজারবাইজানের সেনা বিনা প্ররোচনায় তাদের উপর গুলি করতে শুরু করে। অফিসাররাও জবাব দিতে বাধ্য হন।

সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে স্বাধীনতা লাভের পর থেকে আর্মেনীয় অধ্যুষিত নাগোর্নো–কারাবাখ নিয়ে ‍আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে অন্তত দুই দফা বড় আকারে যুদ্ধ সংঘটিত হয়। তাতে প্রাণ হারিয়েছে কয়েক হাজার মানুষ। তবে তারপরও বিতর্কিত এ ছিটমহলটি নিয়ে সমস্যার সমাধান হয়নি।

২০২০ সালে এ দুই দেশের মধ্যে একটি ভঙ্গুর চুক্তি স্বাক্ষরিত হয়। যার ফলে সাড়ে ৬ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নেয়া যুদ্ধের সমাপ্তি ঘটে। পাশাপাশি এ চুক্তি আর্মেনিয়াকে বিপুল পরিমাণ ভূখণ্ড আজারবাইজানের নিয়ন্ত্রণে ছেড়ে দিতে বাধ্য করে এবং সেখানে রুশ শান্তিরক্ষীবাহিনী নিযুক্ত হয়।

 

আফ/দীপ্ত সংবাদ