শিরোনাম
পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অ্যাম্বুলেন্স থামতেই কান্নার রোল, নওগাঁর ৫ প্রবাসীকে শেষ বিদায় সঙ্গী খুঁজতে সিঙ্গেলদের সরকারি খরচে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ ৫২ বছর বয়সে এইচএসসি পাস, শেফালী বেগমের অদম্য পথচলা সৌদি রুটে ১৬৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী ৪ নভেম্বর থেকে সারা দেশে গ্যাস সরবরাহ কমবে দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১,৪২১ বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২৯
দীপ্ত নিউজ
জাতীয়

একুশে পদক প্রদানের গ্রুপ ফটোসেশন রীতি বাদ দেয়া হবে: ফারুকী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
একুশে পদক প্রদানের গ্রুপ ফটোসেশন রীতি বাদ দেয়া হবে: ফারুকী

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, এ বছরের একুশে পদক প্রদান অনুষ্ঠান থেকে গ্রুপ ফটোসেশনের প্রচলিত রীতি বাদ দেয়া হবে।

একুশে পদকপ্রাপ্ত গুণীজনদের জন্য গ্রুপ ফটোসেশন আরও সম্মানজনক এবং যুক্তিসঙ্গতভাবে আয়োজন নিয়ে কাজ করছে মন্ত্রণালয়। সোমবার সরকারি এক প্রেস নোটে এ কথা জানানো হয়।

উপদেষ্টা বলেন, রোববার থেকে বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত গুণীজনদের গ্রুপ ফটোসেশন নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। প্রচলিত রীতি অনুযায়ী সরকার বা পুরস্কার প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে পুরস্কারপ্রাপ্তদের একটি আনুষ্ঠানিক গ্রুপ ফটোসেশন আয়োজন করা হয়ে থাকে। পূর্বে এ বিষয়ে তেমন কোনো দ্বিমত বা আপত্তি শোনা যায়নি।

মোস্তফা সরয়ার ফারুকী আরও বলেন, বর্তমান সরকার সংস্কার ও আধুনিকায়নের পথেই অগ্রসর হচ্ছে। তাই যেকোনো প্রচলিত রীতি নতুন করে ভাবার সুযোগ রয়েছে।