দীপ্ত নিউজ
রাজনীতি

যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জেকবসনের আমন্ত্রণে প্রাতঃরাশ বৈঠকে অংশ নিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১০টায় গুলশানের বাসভবনে এ বৈঠকের আয়োজন করেন জেকবসন।

বৈঠকে মির্জা ফখরুল ইসলামের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটি ও চেয়ারপারসন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

অন্যদিকে প্রাতঃরাশ বৈঠকে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাসের দুজন রাজনৈতিক উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন।