দীপ্ত নিউজ
অন্যান্য

সাহিত্য পুরস্কারের তালিকা প্রকাশ, বাদ পড়ল তিন নাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সাহিত্য পুরস্কারের তালিকা প্রকাশ, বাদ পড়ল তিন নাম

নতুন কাউকে যোগ না করে তিন জনকে বাদ দিয়ে স্থগিত করা বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধ, কথাসাহিত্য ও শিশুসাহিত্যে এবার কাউকে পুরস্কার দেওয়া হচ্ছে না।

বুধবার (২৯ জানুয়ারি) মধ্যরাতে নতুন এ তালিকা প্রকাশ করেছে একাডেমির জনসংযোগ বিভাগ। পুরস্কার কমিটির সিদ্ধান্তের পর গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের বরাত দিয়ে জানানো হয়, বাংলা একাডেমি নির্বাহী পরিষদের পুনর্বিবেচনা–সভা ২৯শে জানুয়ারি, ২০২৫ বুধবার অনুষ্ঠিত হয়। সভায় স্থগিতকৃত পুরস্কৃত লেখক তালিকা নিম্নোক্তভাবে চূড়ান্ত করা হয়:

ক. কবিতা: মাসুদ খান

খ. নাটক ও নাট্যসাহিত্য: শুভাশিস সিনহা

গ. প্রবন্ধ/গদ্য: সলিমুল্লাহ খান

ঘ.অনুবাদ: জি এইচ হাবীব

ঙ. গবেষণা: মুহম্মদ শাহজাহান মিয়া

চ. বিজ্ঞান: রেজাউর রহমান

ছ. ফোকলোর: সৈয়দ জামিল আহমেদ

আল