শিরোনাম
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান আগামী বছর জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের বিক্ষোভ:গাজীপুরে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন, দায়িত্বে ২৫ নির্বাহী ম্যাজিস্ট্রেট মহাসড়কে আগুন দিয়ে পোশাক শ্রমিকদের অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ সার ব্যবস্থাপনায় অনিয়ম পেলে ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ৩ নভেম্বর ২০২৬ রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ মঙ্গলবার মঙ্গলবার (৩ নভেম্বর) নামাজ পড়ার সময়সূচি টেলিভিশনে আজকের খেলা (৩ নভেম্বর ২০২৬)
দীপ্ত নিউজ
অন্যান্য

অচলাবস্থা কাটিয়ে মাঠে গড়াচ্ছে প্রথম বিভাগ ক্রিকেট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
অচলাবস্থা কাটিয়ে মাঠে গড়াচ্ছে প্রথম বিভাগ ক্রিকেট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্র সংশোধনকে কেন্দ্র করে ঢাকার ক্লাবগুলোর ডাকা ধর্মঘট প্রত্যাহার করায় কেটে গেছে অচলাবস্থা। ফলে আগামী বৃহস্পতিবার থেকে মাঠে গড়াবে প্রথম বিভাগ ক্রিকেট লিগ।

সোমবার সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরি। ২০ জানুয়ারি এই লিগ শুরুর কথা ছিলো। তবে অংশগ্রহণকারী ক্লাবগুলো বিসিবির সংস্কার আলোচনায় আসার পরই লিগ বয়কটের ডাক দেয় ক্লাবগুলো। প্রথম বিভাগ শুরু‘র দিনক্ষণ নির্ধারণ হলেও প্রিমিয়ার লিগ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি।

চলমান বিপিএল শেষ হবে সাত ফেব্রুয়ারি। সেই হিসেবে মার্চ শুরু হতে পারে ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ লিগটি।