শিরোনাম
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ঢাকা-কক্সবাজার রুটে চলবে নতুন ট্রেন, দেখে নিন সূচি অরুণাচলের ৬-৭ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনা সেনারা ‘পিতা তার কন্যাকে পশু থেকে রক্ষা করার জন্য মেগাটনের থাপ্পর মারার ক্ষমতা রাখে’ সাফের দল ঘোষণা করল বাংলাদেশ, ডাক পেলেন রোনান সুলিভান মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন প্রধান কোচ পোলার্ড বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে এনআইডি সংশোধনের ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ৮ ইউনিট ধর্মীয় প্রতিষ্ঠানে অনৈতিকতা ধামাচাপা দেওয়া দ্বিগুণ ক্ষতিকর: আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ
দীপ্ত নিউজ
শিক্ষা

বিইউএফটিতে ন্যাশনাল ক্যারিয়ার ফেস্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিইউএফটিতে ন্যাশনাল ক্যারিয়ার ফেস্ট

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাবের সহযোগিতায় ১১ ও ১২ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে আয়োজন করে ন্যাশনাল ক্যারিয়ার ফেস্ট ২০২৫।

দুই দিনব্যাপী এই আয়োজনে একাডেমিক এবং শিল্প উদ্যোক্তাদের মধ্যে সেতুবন্ধন তৈরির লক্ষ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ এবং সংশ্লিষ্ট খাতের ১০০টিরও বেশি কোম্পানি, ৪,০০০+ চাকরিপ্রার্থী এবং ২০,০০০+ দর্শনার্থী উপস্থিত ছিলেন। চাকরিপ্রার্থীরা শীর্ষস্থানীয় নিয়োগকর্তাদের সাথে সরাসরি যুক্ত হয়ে ইন্টারভিউ দেয়ার সুযোগ পেয়েছেন। আয়োজনে ছিলো কর্মশালা, সেমিনার এবং প্যানেল আলোচনা।

ফেস্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউ এশিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ. মতিন চৌধুরী, বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন এন্ডই’র ব্যবস্থাপনা পরিচালক জনাব সায়েদ আরেফিন।

স্বাগত বক্তব্য রাখেন বিইউএফটি’র ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান। সমাপনী আয়োজনে বিজিএমইএ’র প্রশাসক মো. আনোয়ার হোসেন, বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম, ইউসিবি’র চেয়ারম্যান শরীফ জহির, বিজিবিএ’র সভাপতি মোফাজ্জল হোসেন পাভেল, বিজিএপিএমইএ’র সভাপতি আল শাহরিয়ারের উপস্থিতিতে মুখরিত থাকবে।

অনুষ্ঠানের আড়ম্বর আরও বাড়িয়েছিল এর স্পন্সররা। বিজিএমইএ এবং এএন্ডই ছিল প্লাটিনাম স্পন্সর, গোল্ড স্পন্সর ছিলো শিন শিন গ্রুপ, ইউসিবি, রোসারি, ফুকলার, এবং ইয়াংওয়ান এবং ব্রোঞ্জ স্পন্সর হিসেবে ছিলো ট্যাড গ্রুপ, লিজ ফ্যাশন, টিম গ্রুপ, এবং ডাইসিন।

১১ জানুয়ারি উদ্বোধনী অনুষ্ঠান এবং ১২ জানুয়ারি সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনের আয়োজনের সমাপ্তি হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা, নেতৃত্বের গুনাবলী ও পরিবর্তিত পরিস্থির সঙ্গে মানসিকতার পরিবর্তন বিষয়ে দক্ষতার পর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, গ্রেড বা ডিগ্রি দিয়ে জীবন চলে না। ইংরেজী ভাষাগত দক্ষতা না থাকায় আমাদের অন্যের লিডারশীপ নিতে হচ্ছে।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।