শিরোনাম
দীপ্ত নিউজ
বাংলাদেশ

রাজধানীর গুলশানে এসি বিস্ফোরণে দগ্ধ ২ যুবক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রাজধানীর গুলশানে এসি বিস্ফোরণে দগ্ধ ২ যুবক
এসি বিস্ফোরণ

রাজধানীর গুলশানে একটি বাসায় এসি বিস্ফোরণে দগ্ধ হয়েছেন ২ যুবক। শনিবার (৪মার্চ) সকালে সোয়া ৬টার দিকে গুলশান-২ নিকেতন সোসাইটির ৬ নম্বর রোডের একটি বাসায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ যুবকরা হলেন, গোপাল মল্লিক (২৮) ও মিজানুর রহমান (২০)। তেজগাঁও ফায়ার স্টেশনের ৩টি ইউনিট প্রায় ৫০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, এসি বিস্ফোরণে ছয়তলা বাড়িটির পঞ্চম তলার একটি বাসায় আগুন ধরে যায়। দুর্ঘটনার খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ৬টা ৫৩ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। বাসা থেকে দুই যুবককে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা জানান, গোপালের শরীরের প্রায় শতভাগই দগ্ধ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। অন্যদিকে মিজানুরের শরীরে কম দগ্ধ হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এসি বিস্ফোরণ হয়েছে। তবে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে।

অনু/দীপ্ত

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।