শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

অ্যাপল আরো ১০০ কোটি ইউরো বিনিয়োগ করবে মিউনিখের চিপ শিল্পে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
অ্যাপল আরো ১০০ কোটি ইউরো বিনিয়োগ করবে মিউনিখের চিপ শিল্পে
ছবি: সংগৃহীত

অ্যাপল আরো ১০০ কোটি ইউরো বিনিয়োগ করবে জার্মানির মিউনিখে মাইক্রোচিপ ডিজাইন হাব সম্প্রসারণে। আগামী ৬ বছরে এই অর্থ বিনিয়োগ করা হবে। বৃহস্পতিবার (২ মার্চ) সংস্থার সিইও টিম কুক এই ঘোষণা দেন।

অ্যাপল জানিয়েছে, মিউনিখে বিদ্যমান হাবে তিনটি নতুন গবেষণা ও উন্নয়ন সাইট তৈরির জন্য সর্বশেষ এই বিনিয়োগের পরিকল্পনা করেছে তারা। যেখানে কাজ করবেন হাজার দু–এক প্রকৌশলী। বর্তমানে জার্মানিতে তাদের প্রায় সাড়ে চার হাজার কর্মী রয়েছে।

আইফোন, আইপ্যাড, ম্যাকবুক ও অন্যান্য পণ্যে নিজস্ব চিপ ব্যবহার করে বহিরাগত সরবরাহকারীদের ওপর নির্ভরশীলতা কমাতে চায় এই শীর্ষ প্রযুক্তি সংস্থা।

মহামারী চলাকালে বিধিনিষেধের কারণে বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টরের ঘাটতি দেখা দেয়। এতে গুরুত্বপূর্ণ শিল্প খাতগুলো বাধাগ্রস্ত হয়। তখন থেকেই এশিয়া ওপর নির্ভরশীলতা কমানোর উপায় খুঁজছিল ইউরোপ ও যুক্তরাষ্ট্র। নতুন এই বিনিয়োগ সেই কৌশলের অংশ।

২০২১ সালে ১০০ কোটি ইউরো বিনিয়োগে মিউনিখকে নিজেদের সিলিকন ডিজাইন সেন্টারের ইউরোপীয় সদর দফতর করার ঘোষণা দেয় অ্যাপল।

অনু/দীপ্ত সংবাদ