বিএনপির ৩৯ শীর্ষ নেতার পদে রদবদল

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল ও জাতীয় নির্বাহী কমিটিতে ৩৯ পদে পরিবর্তন আনা হয়েছে।

শনিবার (১৫ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল এবং জাতীয় নির্বাহী কমিটিতে নিম্নবর্ণিত নেতাদের অন্তর্ভুক্ত করা হয়েছে–

১. ড. আসাদুজ্জামান রিপন (সম্পাদক, বিশেষ দায়িত্বে) – ভাইস চেয়ারম্যান

২. জহির উদ্দিন স্বপন (সাবেক এমপি) – উপদেষ্টা

৩. ব্যারিস্টার এ এইচ এম মাহবুব উদ্দিন খোকন (যুগ্ম মহাসচিব) – উপদেষ্টা

৪. অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার (যুগ্ম মহাসচিব) – উপদেষ্টা

৫. অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল (যুগ্ম মহাসচিব) – উপদেষ্টা

৬. হারুন অর রশিদ (যুগ্ম মহাসচিব) – উপদেষ্টা

৭. লায়ন আসলাম চৌধুরী এফসিএ (যুগ্ম মহাসচিব) – উপদেষ্টা

৮. রুহুল কুদ্দুস তালুকদার দুলূ (সাংগঠনিক সম্পাদক, রাজশাহী বিভাগ) – উপদেষ্টা

৯. ডা. সাখাওয়াত হাসান জীবন (সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগ) – উপদেষ্টা

১০. বেবী নাজনীন (সহ–আন্তর্জাতিক সম্পাদক) – উপদেষ্টা

১১. ইঞ্জিনিয়ার খালেদ হোসেন চৌধুরী পাহিন (সহ–তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক) – উপদেষ্টা

১২. অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ (সাংগঠনিক সম্পাদক, ঢাকা বিভাগ) – যুগ্ম মহাসচিব

১৩. সৈয়দ এমরান সালেহ প্রিন্স (সাংগঠনিক সম্পাদক, ময়মনসিংহ বিভাগ) – যুগ্ম মহাসচিব

১৪. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী (প্রচার সম্পাদক) – যুগ্ম মহাসচিব

১৫. কাজী সাইয়েদুল আলম বাবুল (সহ–সাংগঠনিক সম্পাদক, ঢাকা বিভাগ) – সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ)

১৬. অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত খালেক (সহ–সাংগঠনিক সম্পপাদক, রাজশাহী বিভাগ) – সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ)

১৭. জি কে গউছ (সমবায় বিষয়ক সম্পাদক) – সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ)

১৮. শরিফুল আলম (সহ–সাংগঠনিক সম্পাদক, ময়মনসিংহ বিভাগ) – সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ)

১৯. সুলতান সালাউদ্দিন টুকু (সভাপতি, জাতীয়তাবাদী যুবদল) – প্রচার সম্পাদক

২০. প্রফেসর ড. মোর্শেদ হাসান খান (সহ–প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক) – গণশিক্ষা সম্পাদক

২১. কৃষিবিদ শামীমুর রহমান শামীম (সহ–প্রচার সম্পাদক) – সম্পাদক, গবেষণা বিষয়ক

২২. আমিরুল ইসলাম খান আলীম (সহ–প্রচার সম্পাদক) – সহ–সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ)

২৩. নজরুল ইসলাম আজাদ (সহ–আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক) – সহ–সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ)

২৪. অধ্যাপক আমিনুল ইসলাম (সদস্য, জা. নি. ক) – সহ–সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ)

২৫. ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন (সদস্য, জা. নি. ক) – সহ–সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ)

২৬. আবু ওয়াহাব আকন্দ – সহ–সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ)

২৭. মিফতাহ সিদ্দিকী সহ – সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ)

২৮. নাহিদ খান (সভাপতি, জর্জিয়া বিএনপি, ইউএসএ) – সহ–আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক

২৯. ডাক্তার শাহ মুহাম্মদ আমান উল্লাহ – সহ–স্বাস্থ্য বিষয়ক সম্পাদক

৩০. এস এম সাইফ আলী – সহ–তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক

৩১. জালাল উদ্দিন মজুমদার (সহ–সাংগঠনিক সম্পাদক, চট্ট্রগাম বিভাগ) – বর্তমান পদ হতে সদস্য জাতীয় নির্বাহী কমিটি

৩২. সৈয়দ জাহাঙ্গীর আলম (সহ–সাংগঠনিক সম্পাদক, রংপুর বিভাগ) – বর্তমান পদ হতে সদস্য জাতীয় নির্বাহী কমিটি

৩৩. সায়েদুল হক সাঈদ (সহ–সাংগঠনিক সম্পাদক, কুমিল্লা বিভাগ) – বর্তমান পদ হতে সদস্য জাতীয় নির্বাহী কমিটি

৩৪. কৃষিবিদ চৌধুরী আব্দুল্লাহ আল ফারুক (সহ–কৃষি বিষয়ক সম্পাদক) – বর্তমান পদ হতে সদস্য জাতীয় নির্বাহী কমিটি

৩৫. ইঞ্জিনিয়ার এস এম গালিব (সহ–তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক) – বর্তমান পদ হতে সদস্য জাতীয় নির্বাহী কমিটি

৩৬. কয়সর এম আহমেদ (সাধারণ সম্পাদক, যুক্তরাজ্য বিএনপি) সদস্য – জাতীয় নির্বাহী কমিটি

৩৭. মহিউদ্দিন আহমেদ ঝিন্টু (সুইডেন) সদস্য – জাতীয় নির্বাহী কমিটি

৩৮. গাজী মনির (ডেনমার্ক) সদস্য – জাতীয় নির্বাহী কমিটি

৩৯. রাশেদ ইকবাল খান (সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, ছাত্রদল) সদস্য – জাতীয় নির্বাহী কমিটি

 

এসএ/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More