শিরোনাম
ধর্মীয় সম্প্রীতি নষ্টে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী সব ধর্মের মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর তিন জেলায় পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে যেসব কাজ করা যাবে অগ্নিদুর্ঘটনার ঝুঁকি এড়াতে ১৩ নির্দেশনা ফায়ার সার্ভিসের বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী রাজশাহী আসছেন মঙ্গলবার, ব্যাপক প্রস্তুতি ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৫১ নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
দীপ্ত নিউজ
ধর্ম

৮ ফেব্রুয়ারি পবিত্র শবে মিরাজ

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
৮ ফেব্রুয়ারি পবিত্র শবে মিরাজ

 

আগামী ৮ ফেব্রুয়ারি (২৬ রজব) বৃহস্পতিবার বাংলাদেশে পবিত্র লাইলাতুল মেরাজ পালিত হবে বলে জানিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

শুক্রবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম–সচিব মো. নায়েব আলী মণ্ডল।

তিনি বলেন, রাতে বাংলাদেশের আকাশসীমায় কোথাও পবিত্র রজব মাসের চাঁদ দেখা যায়নি। তাই

রবিবার (১৪ জানুয়ারি) থকে ১৪৪৫ হিজরি সনের রজব মাস গণনা শুরু হবে। সে হিসাবে আগামী ৮ ফেব্রুয়ারি ২৬ রজব বা শবে মেরাজের রাত পড়েছে।

সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মহা. বশিরুল আলম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব রুহুল আমীন, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম–সচিব মো. সাইফুল ইসলাম ভূঁইয়া, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম–সচিব মো. কাউসার আহমেদ উপস্থিত ছিলেন।

লাইলাতুল মেরাজ মুসলমানদের কাছে বিশেষ মর্যাদার। এ উপলক্ষে আগে–পরের দিন অনেকে নফল রোজাও রাখেন। এদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ এবং সরকারি প্রতিষ্ঠানে ঐচ্ছিক ছুটি থাকে।

 

এসএ/দীপ্ত নিউজ