শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
রাজনীতি

৮৫ নেতা-কর্মীসহ দেশে ফিরলেন বিএনপি নেতা কয়ছর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
৮৫ নেতা-কর্মীসহ দেশে ফিরলেন বিএনপি নেতা কয়ছর

দীর্ঘ এক যুগ পর দেশে ফিরলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপি তিনবারের সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ।

রবিবার (২০ অক্টোবর) ভোরে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এসময় তার সঙ্গে দেশে ফিরেছেন শেখ হাসিনা সরকারের সময় নির্বাসিত আরও ৮৫ জন প্রবাসী নেতা।

বিমানবন্দরে তাদের ফুলেল শুভেচ্ছা জানাতে গিয়ে হট্টগোলে জড়ান স্বাগত জানাতে আসা নেতাকর্মীরা; হয় হাতাহাতিও। এতে ভোগান্তিতে পড়েন বিমানবন্দরে থাকা অন্য যাত্রীরা।

নেতাকর্মীদের শান্ত করে কয়ছর বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার শুধু তাদের দেশত্যাগে বাধ্য করেনি। পরিবারের উপরেও অত্যাচার–নির্যাতনের খড়গ নেমে এসেছিল।

৫ আগস্ট ছাত্র–জনতার হাত ধরে নতুন যে বাংলাদেশের জন্ম হয়েছে তা ধরে রাখতে নেতাকর্মীদের আরও সহনশীল হয়ে কাজ করার আহ্বান জানান বিএনপি নেতা কয়ছর।

 

এসএ