শিরোনাম
কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি বাংলাদেশের দিকে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দর সতর্কতা জারি
দীপ্ত নিউজ
জাতীয়

৮২ হাজার হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
৮২ হাজার হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন

পবিত্র হজ পালনের জন্য সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮২ হাজার ৩৩৫ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। বৃস্পতিবার (১৫ জুন) ঢাকায় হজ অফিসের এক বুলেটিনে এ তথ্য জানা গেছে।

সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৩৮৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭২ হাজার ৯৪৯ জন হজ যাত্রী বিভিন্ন হজ ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছেন বলে বুলেটিনে জানানো হয়েছে।

এখন পর্যন্ত বিভিন্ন কারণে মক্কায় তিনজন নারীসহ ১৯ জন হজযাত্রী মারা গেছেন। এরমধ্যে মক্কায় ১৬ জন ও মদিনায় তিনজন মারা যান।

এবছর ১ লাখ ২২ হাজার ৫৫৮ জন হজযাত্রী হজ পালন করতে যাবেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার ৩৬০ জন ও বেসরকারিভাবে ১ লাখ ১২ হাজার ১৯৮ জন হজযাত্রী রয়েছেন।

বাংলাদেশ হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে স্থানীয় সময় রাত ১০টায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) এবং প্রশাসনিক দলের দলনেতা মো: মতিউল ইসলামের সভাপতিত্বে হজ প্রশাসনিক দলের নিয়মিত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অন্যান্যের মধ্যে কাউন্সিলর (হজ) মোঃ জহিরুল ইসলাম, কনসাল (হজ) মোহাম্মদ আসলাম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

গত ২১ মে থেকে হজ ফ্লাইট শুরু হয়। বিমানের শেষ হজ ফ্লাইট যাবে আগামী ২২ জুন। আগামী ২ জুলাই হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে। শেষ ফিরতি ফ্লাইট হবে ২ আগস্ট।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

 

আফ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।