শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ছয় বোর্ডের এসএসসি পরীক্ষা স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ছয় বোর্ডের এসএসসি পরীক্ষা স্থগিত
ছবি: সংগৃহীত

অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার কারণে চলমান এসএসসি ও সমমানের ছয় বোর্ডের রবিবার (১৪ মে) ও সোমবারের (১৫ মে) পরীক্ষা স্থগিত করা হয়েছে।

শনিবার (১৩ মে) এক অফিস আদেশে এমন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এতে সই করেছেন কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার।

অধ্যাপক তপন কুমার আদেশে বলা হয়, ঘূর্ণিঝড়ের কারণে চট্টগ্রাম, কুমিল্লা, যশোর, বরিশাল, কারিগরি ও মাদ্রাসা শিক্ষাবোর্ডের রবিবারের ও সোমবারের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

আরও বলা হয়, উল্লেখিত দুই দিন অন্যান্য বোর্ডের পরীক্ষা পূর্ব নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে। স্থগিত পরীক্ষার সময়সূচি পরে জানিয়ে দেয়া হবে বলে জানানো হয়।

এর আগে শুক্রবার (১২ মে) ওই পাঁচ বোর্ডের রবিবারের পরীক্ষা স্থগিতের তথ্য জানিয়েছিল বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

ঘূর্ণিঝড় মোখার কারণে চলমান এসএসসি পরীক্ষার সব নথিপত্র সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সব শিক্ষা বোর্ডকে নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান তপন কুমার।

যূথী/দীপ্ত সংবাদ