৫ আগস্টের পর বাংলাদেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
২০২৪ সালের ৫ আগস্টের পর বাংলাদেশে কোনো গায়েবি মামলা দায়ের করা হয়নি বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান।

২০২৪ সালের ৫ আগস্টের পর বাংলাদেশে কোনো গায়েবি মামলা দায়ের করা হয়নি বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো: আসাদুজ্জামান।

তিনি বলেছেন, আগে গায়েবি মামলাগুলোর বাদী হতো পুলিশ। কিন্তু গত ২ বছরে পুলিশ বাদী হয়ে একটিও রাজনৈতিক মিথ্যা গায়েবি মামলা করেনি।

রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা জেলার আইনশৃঙ্খলা, মাদক ও দুর্নীতি তদারকি সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ভিকটিম বা ভিকটিমের পরিবার যদি কারো বিরুদ্ধে মামলা করে, পুলিশ সেটিও খতিয়ে দেখবে এবং তদন্ত করবে। তবে মামলা নিতে পুলিশ অস্বীকার করতে পারবে না। আইন তাকে সে ক্ষমতা দেয়নি।

তিনি আরও বলেন, ‘অপরাধী যেই হোক না কেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদক, অস্ত্র ও সোনা চোরাকারবার বন্ধে প্রশাসনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মো. আসাদুজ্জামান বলেন, সরকার অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করবে। এ বিষয়ে কোনো ইফ এবং বাট নেই। এটার জন্য সংবিধান সংশোধন প্রয়োজন। আমরা সেই পথ ধরেই এগোচ্ছি। আশা করি আমাদের বিরোধী দলও সেই প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন।

এর আগে, মন্ত্রী সাতক্ষীরা জেলা জজ আদালতে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। বিকালে জেলা শিল্পকলা একাডেমিতে তৃণমূল বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন আইনমন্ত্রী।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More