শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
জাতীয়

৫ আগস্টের পর পুলিশের মানসিকতা পরিবর্তন হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
৫ আগস্টের পর পুলিশের মানসিকতা পরিবর্তন হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

পুলিশ এখন মবকে ভয় পাচ্ছে না, ৫ আগস্টের পর পুলিশের মানসিকতা পরিবর্তন হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘৫ আগস্টের পর পুলিশের মানসিকতা পরিবর্তন হয়েছে। অনেক চেঞ্জ হয়েছে। রোজার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি যে যাই বলুক না কেন, আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে।’

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘অনেক সময় পুলিশের অ্যাকশন নিতে দেরি হয়। কারণ তাদের অনেক সংকট রয়ে গেছে। অনেক গাড়ি নষ্ট হয়ে গেছে, পুড়ে গেছে। থানা পুড়ে গেছে। এগুলোতো সব আমরা করে দিতে পারিনি। আমরা একটা নতুন গাড়ি পর্যন্ত কিনে দিতে পারিনি।’

অস্ত্র উদ্ধারের বিষয়ে তিনি বলেন, ‘অস্ত্র যতটা এক্সপেকটেশন (প্রত্যাশা) ছিল ততা কমপ্লিট (সম্পন্ন) হয় নাই। আমরা চেষ্টা করে যাচ্ছি। যেটা আমরা পারিনি সেটাতো আমরা বলবো না। অস্ত্র বাইরে থাকলে তো কিছুটা হুমকি থাকবেই।’

ইএ