শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
ক্রিকেট

৪ বছর পর ইংল্যান্ডের টেস্ট দলে আর্চার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
৪ বছর পর ইংল্যান্ডের টেস্ট দলে আর্চার

চার বছরের অনুপস্থিতির পর ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ইংল্যান্ড দলে ফিরেছেন পেসার জোফরা আর্চার।

৩০ বছর বয়সী এই পেসার পুরো ক্যারিয়ার জুড়েই ইনজুরির সাথে লড়াই করেছেন। এ পর্যন্ত মাত্র ১৩ টেস্টে খেলেছেন। কিন্তু সর্বশেষ টেস্ট খেলেছেন ২০২১ সালের ফেব্রুয়ারিতে।

সবশেষ পাকিস্তানের মাটিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের হয়ে ওয়ানডে ক্রিকেট খেলেছেন।

গত সপ্তাহে কাউন্টি ক্লাব সাসেক্সের হয়ে চার বছর পর প্রথমবারের মত প্রথম শ্রেণির ক্রিকেটে ফিরেছেন আর্চার। ডারহামের বিপক্ষে ম্যাচটিতে এক উইকেট নিয়েছেন এই পেসার। ক্যারিয়ারে এ পর্যন্ত ১৩ টেস্টে ৩১ গড়ে তিনি ৪২ উইকেট নিয়েছেন।

হেডিংলিতে মঙ্গলবার ভারতের বিপক্ষে ৫ উইকেটের জয় দিয়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরু করেছে ইংল্যান্ড।

সিরিজের দ্বিতীয় টেস্ট এজবাস্টনে ২ জুলাই শুরু হবে।

ইংল্যান্ড স্কোয়াড : বেন স্টোকস (অধিনায়ক), জোফরা আর্চার, শোয়েব বশির, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, স্যাম কুক, জ্যাক ক্রলি, বেন ডাকেট, জেমি ওভারটন, ওলি পোপ, জো রুট, জেমি স্মিথ (উইকেটরক্ষক), জোস টাং, ক্রিস ওকস।