শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আজ
ছবি: সংগৃহীত

৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আজ। শুক্রবার (১৯ মে) এদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী দেশের আট বিভাগে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে, গত মঙ্গলবার (১৬ মে) বিসিএস পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)। পিএসসি এরই মধ্যে পরীক্ষাটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নানা প্রস্তুতি নিয়েছে।

এ প্রস্তুতির অংশ হিসেবে পিএসসি জানিয়েছে, যদি কোনো চাকরিপ্রার্থী ৪৫তম বিসিএসে পাশের কারও উত্তরপত্র দেখার চেষ্টা করেন, তাহলে তার পরীক্ষা বাতিল হবে। এমনকি পরীক্ষকদের নির্দেশ দেয়া আছে, ঘাড় ঘোরালেই খাতা কেড়ে নেয়া হবে।

এ ছাড়া ৪৫তম বিসিএসের প্রিলিমিনারিতে দৈবচয়নের ভিত্তিতে আসনবিন্যাস করেছে পিএসসি। হাজিরা তালিকায় প্রার্থীর নিবন্ধন নম্বর জোড়–বিজোড় সংখ্যায় ভাগ করে সিট বসানো হয়েছে। এ ছাড়া বিসিএসের কেন্দ্র পরিচালনার জন্য পরীক্ষাকেন্দ্রের ভেতর ও বাইরে আইনশৃঙ্খলা রক্ষার্থে এবং কন্ট্রোল রুমের জন্য ১১১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার।

এ বিষয়ে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাস বলেন, “পরীক্ষার হলে কেউ দেখাদেখি করে পরীক্ষা দেবেন–এমন চিন্তা যারা করবেন, তাদের বলতে চাই, ঘাড় ঘোরালেই পরীক্ষার খাতা নিয়ে নেয়া হবে। তাকে আর পরীক্ষা দিতে দেয়া হবে না”।

এফএম/দীপ্ত নিউজ