শিরোনাম
কাদা ছোড়া বন্ধ করুন, নুসরাত আমাদের জুলাইয়ের কন্যা: আবিদুল ইসলাম বাড়িতে আগুন দিয়ে আমাকে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম কার্বন ক্রেডিট: সবুজ অর্থনীতির নতুন দুয়ার বাড়িঘরে আগুন দিয়ে রাজনীতিতে ফেরা যায় না: তাসনিম জারা কপ-৩১ সম্মেলনবাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ৮২ মাসে ৪৫ হাজারের বেশি প্রাণহানি: আরএসএফ রমজানে ৫২০ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি, সুবিধা পাবেন ৪০ লাখ মানুষ নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলা, পরিবারের সদস্যরা আহত নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলা কাপুরুষোচিত: জামায়াত আমির বেদেপল্লীতে অভিযানে সাড়ে ১৭ লাখ টাকাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার
দীপ্ত নিউজ
রাজশাহী বিভাগ

৩ জনকে হত্যার কথা স্বীকার করেছে ভাগ্নে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
৩ জনকে হত্যার কথা স্বীকার করেছে ভাগ্নে
নিহত বিকাশের ভাগ্নে রাজিব ভৌমিক

সিরাজগঞ্জের তাড়াশে বাবা মা ও মেয়েকে হত্যার কথা স্বীকার করেছে নিহত বিকাশের ভাগ্নে রাজিব ভৌমিক।

বুধবার (৩১ জানুয়ারি) বিকালে সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। গ্রেপ্তার রাজিব উল্লাপাড়া উপজেলার তেলিপাড়া গ্রামের বিশ্বনাথের ছেলে।

পুলিশের কাছে স্বীকারোক্তিতে রাজিব জানায়, নিহত মামা বিকাশের সাথে তিনি ব্যবসা করতেন। পুঁজি হিসেবে মামা ২০ লাখ টাকা দিলে পরে ধাপে ধাপে ২৬ লাখ টাকা ফেরত দেন রাজিব। কিন্তু মামা আরো ৩৫ লাখ টাকা দাবী করে। এ নিয়ে দুজনের সম্পর্ক খারাপ হয়।

পরে মামাসহ পরিবারের অন্য দুইজনকে হত্যা করে রাজিব। এরআগে তাড়াশ থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের আরেক ভাগ্নে।

আরও পড়ুন: সিরাজগঞ্জে স্বামী–স্ত্রী ও মেয়েকে জবাই করে হত্যা

আল / দীপ্ত সংবাদ