শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
খেলা

৩৬তম লিগ শিরোপা রিয়াল মাদ্রিদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
৩৬তম লিগ শিরোপা রিয়াল মাদ্রিদের
সংগৃহীত ছবি

চার ম্যাচ হাতে রেখেই স্প্যানিশ লা লিগার ৩৬তম শিরোপা নিশ্চিত হলো রিয়াল মাদ্রিদের। ক্যাডিজকে ৩–০ গোলে হারানোর পর জিরোনার কাছে বার্সার হারে নিশ্চিত হয় রিয়ালের শিরোপা।

ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে, একাদশে দশ পরিবর্তন নিয়ে দ্বিতীয় সারির দল মাঠে নামায় রিয়াল মাদ্রিদ। এক তরফা দাপটের পরও প্রথমার্ধে গোলের দেখা পায়নি রিয়াল। অবশ্য চোট সেরে মৌসুমে প্রথমবার মাঠে নামা থিবো কর্তোয়ার দৃঢ়তায় গোল হজমও করেনি তারা।

৫১ মিনিটে ব্রাহিম ডিয়াজের দুর্দান্ত গোলে প্রথম এগিয়ে যায় রিয়াল। ৬৮ মিনিটে জুড বেলিংহ্যাম আর যোগ হওয়া সময়ে হোসেলুর গোলে বড় জয় নিশ্চিত হয় তাদের। কিছু সময় পরই দিনের অন্যম্যাচে, জিরোনার বিপক্ষে মাঠে নামে বার্সেলোনা।

প্রথমার্ধে ২–১ গোলে এগিয়ে থাকলেও পরে ৪–২ গোলে হেরে যাওয়ায় শিরোপাদৌড় থেকে ছিটকে পড়ে তারা। তাতেই ৩৪ ম্যাচে ৮৭ পয়েন্ট পাওয়া রিয়ালের শিরোপা নিশ্চিত হয়।

মামুন / আল / দীপ্ত সংবাদ