শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
জাতীয়

৩১ বার তোপধ্বনি: জাতীয় প্যারেড স্কয়ারে শহীদদের ‘গান স্যালুট’ প্রদর্শন

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
৩১ বার তোপধ্বনি: জাতীয় প্যারেড স্কয়ারে শহীদদের ‘গান স্যালুট’ প্রদর্শন

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে যথাযোগ্য সামরিক মর্যাদায় ‘মহান বিজয় দিবস‘ সূচনা করা হয়েছে। বিজয় দিবস উপলক্ষে স্বাধীনতা যুদ্ধে নিহত বীর শহীদদের প্রতি বিশেষ ‘গান স্যালুট‘ প্রদর্শন করা হয়।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানী পুরাতন বিমানবন্দর জাতীয় প্যারেড স্কয়ারে বাংলাদেশ সেনাবাহিনী আর্টিলারি রেজিমেন্টের ৬টি গান থেকে এই বিশেষ ‘গান স্যালুট‘ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

মহান মুক্তিযুদ্ধে যাদের আত্মত্যাগ আমাদের স্বাধীনতা এনে দিয়েছিলেন, জাতির সেই শ্রেষ্ঠ সন্তানদের প্রতি সশস্ত্র বাহিনীর সামরিক এই অভিবাদন।

এই তোপধ্বনির পর পরই জাতীয় কর্মসূচির অংশ হিসেবে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শুরু হয় জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন পর্ব।

 

এসএ