
৩০ নভেম্বরের মধ্যে সব সরকারি কর্মচারীকে সম্পদবিবরণী দিতে হবে

আগামী ৩০ নভেম্বরের মধ্যে সব সরকারি কর্মকর্তা–কর্মচারীকে সম্পদের হিসাব দিতে হবে। সেই সঙ্গে আগামী বছর থেকে সম্পদের হিসাব ৩১ ডিসেম্বরের মধ্যে দিতে হবে।
রবিবার (২২ ডিসেম্বর) সরকারি কর্মচারীদের সম্পত্তির হিসাব জমা দেয়া নিয়ে সংবাদ সম্মেলনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান এ তথ্য জানান।
সিনিয়র সচিব জানান, সম্পদ বিবরণীতে অনিয়ম পেলে অপরাধের মাত্রা বিবেচনায় সরকারি কর্মচারীরা তীরস্কার ও চাকরি থেকে বরখাস্ত হতে পারে।
মোখলেস উর রহমান জানান, প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যে সরকারি কর্মচারীদের সম্পদের বিবরণী জমা দিতে হবে। এ বছর ৩০ নভেম্বরের মধ্যে জমা দিতে হবে। সিলগালা খামে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ হিসাব জমা দিতে হবে। ভুল তথ্য থাকলে ১৯৭৯ বিধিমালা অনুযায়ী শাস্তি দেওয়া হবে। সব সরকারি কর্মকর্তা–কর্মচারীর জন্য এটি প্রযোজ্য হবে।





