শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
খেলা

২ বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন ভিনিসিয়ুস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
২ বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন ভিনিসিয়ুস

রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা স্ট্রাইকার ভিনিসিয়ুস জুনিয়র বড় ধরনের বিপাকে পড়েছেন। পেশাদার ফুটবলার হিসেবে একাধিক ক্লাবের মালিকানায় যুক্ত থাকার অভিযোগে ফিফার এথিক্স কমিটির কাছে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা পড়েছে।

ইতালিয়ান সাংবাদিক জিয়ানলুকা দি মার্জিও‘র বরাত দিয়ে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, ভিনিসিয়ুসের উপর দুই বছরের নিষেধাজ্ঞা আরোপের আবেদন করেছে। গত ৭ এপ্রিল, তিবেরিস হোলদিং দো ব্রাজিল‘ নামক একটি ব্রাজিলিয়ান কোম্পানি এই অভিযোগ দায়ের করে।

তাদের মূল বক্তব্য হলো, একজন পেশাদার ফুটবলার হিসেবে ভিনিসিয়ুস জুনিয়র প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ক্লাবের মালিক হতে পারেন না। এটি ফিফার নিয়ম অনুযায়ী স্বার্থের সংঘাত তৈরি করে এবং প্রতিযোগিতার স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করে তোলে। ফিফা বর্তমানে অভিযোগটি খতিয়ে দেখছে। অভিযোগ প্রমাণিত হলে কী শাস্তি হবে তা ফিফার চূড়ান্ত সিদ্ধান্তের পরই জানা যাবে।

হাসীব/আল