২৯ ঘণ্টা বন্ধ থাকবে খিলক্ষেত-কুড়িল-বসুন্ধরা সড়ক

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

মেট্রোরেল প্রকল্প এমআরটি লাইন–১ নির্মাণে সড়কের ইউটিলিটি লাইনগুলো স্থানান্তরকাজের জন্য ২৯ ঘণ্টা বন্ধ থাকবে খিলক্ষেত থেকে কুড়িল–বসুন্ধরামুখী সড়ক।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (লাইন–১) প্রকল্প পরিচালক মো. আবুল কাসেম ভূঞা।

এতে বলা হয়, এমআরটি লাইন–১ এর ইউটিলিটি স্থানান্তর কাজের জন্য বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত (২৯ ঘণ্টা) খিলক্ষেত থেকে কুড়িল ও বসুন্ধরা অভিমুখী যান চলাচল বন্ধ থাকবে। এ সময় বিকল্প হিসেবে রেডিসন হোটেলের সামনে ইউটার্ন করে কুড়িল ফ্লাইওভার অথবা অন্য বিকল্প সড়ক ব্যবহারের জন্য অনুরোধ জানানো হয়েছে।

ইএ/এজে/দীপ্ত সংবাদ##adib!!24434jamal@@

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More