দীপ্ত নিউজ
জাতীয়

২৫ জেলার ডিসি প্রত্যাহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
২৫ জেলার ডিসি প্রত্যাহার

অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী দেশের ২৫ জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মঙ্গলবার (২০ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে তাদের প্রত্যাহার করা হয়।

প্রত্যাহারের পাশাপাশি একই আদেশে তাদেরকে নতুন কর্মস্থলে পদায়ান করা হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে জানানো হয়।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।