দীপ্ত নিউজ
স্বাস্থ‍্য

২৪ ঘণ্টায় আরও ২৫ জনের করোনা শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
২৪ ঘণ্টায় আরও ২৫ জনের করোনা শনাক্ত
প্রতীকী ছবি

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ২৫ জনের। এ পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৭ হাজার ২৫৮ জনে।

শনিবার (৩ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় কোন মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি। করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৮২ জন। এদিন করোনা থেকে সুস্থ হয়েছে ১৩ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছে ২০ লাখ ১৪ হাজার ৪৭৮ জন।

আরও পড়ুন: দেশে আবারও বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা

গত ২৪ ঘণ্টায় ৩৪০ জনের করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ৩৫ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক শূন্য আট শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনা শনাক্ত হয়।

 

আল / দীপ্ত সংবাদ