শিরোনাম
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুর্গাপূজা ঘিরে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল সাজেক সড়কের অবরোধ মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা
দীপ্ত নিউজ
বাংলাদেশ

২৩ দিন বন্ধ থাকার পর রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরু

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
২৩ দিন বন্ধ থাকার পর রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরু
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। ছবি: দীপ্ত

কয়লা সংকটে ২৩ দিন বন্ধ থাকার পর আবারও উৎপাদন শুরু হয়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে। মঙ্গলবার (১৬ মে) রাত ৯টার দিকে কেন্দ্রটির প্রথম ইউনিটে উৎপাদন শুরু হয়।

শনিবার (১৩ মে) ইন্দোনেশিয়া থেকে কয়লা আসার পরে উৎপাদনে গেল কেন্দ্রটি।

এ ইউনিট থেকে ২৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু করেছে কর্তৃপক্ষ। এর আগে কয়লা সংকটের কারনে গত ২৩ এপ্রিল থেকে উৎপাদন বন্ধ ছিল এ কেন্দ্রটি।

বাংলাদেশ–ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএলের) উপমহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম জানান, মঙ্গলবার রাত ৯টায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্ল্যান্টের প্রথম ইউনিটের বিদ্যুৎ জাতীয় গ্রিডের সঙ্গে সফলভাবে সিনক্রোনাইজেশন হয়েছে। এখান থেকে ২৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে তা জাতীয় গ্রীডে দেয়া হচ্ছে। ন্যাশনাল লোড ডিসপ্যাচ সেন্টার বা এনএলডিসি‘র চাহিদা মাফিক বিদ্যুৎ উৎপাদন ক্রমান্বয়ে বাড়ানো হবে জানান তিনি ।

উল্লেখ্য, কয়লা সংকটে চলতি বছরের গত ২৩ এপ্রিল রাত থেকে বিদ্যুৎ কেন্দ্রেটির উৎপাদন বন্ধ হয়ে যায়। এর আগে কয়লা সংকটের কারণে গত ১৪ জানুয়ারি রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। এরপর কয়লা সরবরাহ স্বাভাবিক হওয়ার এক মাসের মাথায় আবার উৎপাদনে ফেরে রামপাল বিদ্যুৎ কেন্দ্র। পরে ১৫ এপ্রিল রাত থেকে যান্ত্রিক ত্রুটির কারণে আবারও বন্ধ হয় এই মেগা প্রকল্পের উৎপাদন। তিনদিন বন্ধ থাকার পরে ১৮ এপ্রিল সচল হয় কেন্দ্রটি।

 

মামুন আহমেদ/এফএম/দীপ্ত নিউজ