শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
অর্থনীতি

২৩ দিনে রেমিট্যান্স এসেছে ২১৬ কোটি ডলার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
২৩ দিনে রেমিট্যান্স এসেছে ২১৬ কোটি ডলার
২১ দিনে ২৩০ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।

চলতি মাসের প্রথম ২৩ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২১৬ কোটি ৪০ লাখ মার্কিন ডলার, যা প্রতিদিন গড়ে প্রায় ৯ কোটি ৪১ লাখ ডলার।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১৮৪ কোটি ডলার, ফলে বছর ব্যবধানে প্রবাহ বেড়েছে ১৭.৬০ শতাংশ। এছাড়া, গত ২৩ সেপ্টেম্বর একদিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৭ কোটি ডলার।

চলতি অর্থবছরের জুলাই থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ৭০৬ কোটি ৪০ লাখ মার্কিন ডলার, যা বছর ব্যবধানে ১৮.২০ শতাংশ বৃদ্ধি নির্দেশ করছে। এর আগে, জুলাইয়ে রেমিট্যান্স ছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার এবং আগস্টে এসেছে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার।

উল্লেখ্য, ২০২৪–২৫ অর্থবছরে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০.৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে এক নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড হিসেবে নথিভুক্ত হয়েছে।