শিরোনাম
হোয়াইটওয়াশ এড়াতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশের দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
দীপ্ত নিউজ
রাজনীতি

১৯ বছর পর বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
১৯ বছর পর বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান

দীর্ঘ ১৯ বছর পর বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন তার জ্যেষ্ঠ পুত্র ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকাল ৪টা ৪০ মিনিটে তিনি শে–রে–বাংলা নগর অবস্থিত শহীদ জিয়ার সমাধিস্থলে পৌঁছান এবং জিয়ারত সম্পন্ন করেন।

সমাধিতে পুষ্পস্তবক অর্পণের পর বাবার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করবেন তারেক রহমান। এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে দুপুরে জুমার নামাজের পর ২টা ৫৫ মিনিটে গুলশান, ২৯৬ নম্বর বাসা থেকে রওনা হন তারেক রহমান।

উল্লেখ্য, বিএনপি মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান জানান, এর আগে ২০০৬ সালের ১ সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শেষবার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করেছিলেন তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে তারেক রহমান।

প্রসঙ্গত, দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে তারেক রহমান লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছান। সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও একমাত্র মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।

 

এসএ