১৮ দিনে প্রবাসী আয় এলো ২৪ হাজার ১৯৪ কোটি টাকা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

চলতি আগস্ট মাসের প্রথম ১৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৯৬ কোটি ৭০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ২৪ হাজার ১৯৪ কোটি ১০ লাখ টাকা।

বুধবার (১৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুসারে, গতকাল মঙ্গলবার (১৮ আগস্ট) প্রবাসী আয় এসেছে ৯৮৪ কোটি টাকা। আর গত বছরের আগস্ট মাসের প্রথম ১৮ দিনে রেমিট্যান্স এসেছিল ১৫০ কোটি ২০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৩১ শতাংশ।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ১৮ আগস্ট পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে ৪৮২ কোটি ৬০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ৩৯০ কোটি ২০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে চলতি অর্থবছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ২১ দশমিক ৬০ শতাংশ।

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামগ্রিক অর্থনীতিতে প্রবাসী আয়ের এ প্রবৃদ্ধি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More